Bartaman Logo
১০ জুন, ২০২৬

মোদি-সঙ্ঘ নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র, জামিন চেয়ে শীর্ষ আদালতে কার্টুনিস্ট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরএসএস কর্মীদের নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র আঁকার অভিযোগ উঠেছিল মধ্যপ্রদেশের কার্টুনিস্ট হেমন্ত মালব্যের বিরুদ্ধে।

মোদি-সঙ্ঘ নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র, জামিন চেয়ে শীর্ষ আদালতে কার্টুনিস্ট
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরএসএস কর্মীদের নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র আঁকার অভিযোগ উঠেছিল মধ্যপ্রদেশের কার্টুনিস্ট হেমন্ত মালব্যের বিরুদ্ধে। হিন্দু ভাবাবেগে আঘাত করার জন্য তাঁর বিরুদ্ধে দায়ের হয় মামলা। সেই ঘটনায় এবার আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন হেমন্ত। শুক্রবার তাঁর আইনজীবী বৃন্দা গ্রোভার এই মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন জানান। এর পরেই সেই আবেদন গ্রহণ করে বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। জানা গিয়েছে, গত মে মাসে ইন্দোরের লাসুদিয়া থানায় হেমন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন স্থানীয় এক আইনজীবী ও আরএসএস কর্মী বিনয় যোশি। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় কার্টুন শেয়ার করে হিন্দু ভাবাবেগে আঘাত হেনেছেন হেমন্ত। সেই মামলার প্রেক্ষিতে মধ্যপ্রদেশের হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। গত ৩ জুলাই হাইকোর্ট জানায়, এক্ষেত্রে অভিব্যক্তির স্বাধীনতার অপব্যবহার হয়েছে। এর পরেই তাঁর আগাম জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়। উপায়ান্তর না দেখে শীর্ষ আদালতের দ্বারস্থ হন হেমন্ত। ১৪ জুলাই দুই বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ