Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝড়ের গতিতে টোটোর দিকে ধেয়ে এল গাড়ি, সংঘর্ষে মৃত চালক, জখম আরোহীরা

ফের জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রচণ্ড গতিতে ধেয়ে আসা একটি গাড়ির ধাক্কায় প্রাণ গেল টোটো চালকের। জখম হয়েছেন ওই টোটোর দুই সওয়ারিও।

ঝড়ের গতিতে টোটোর দিকে ধেয়ে এল গাড়ি, সংঘর্ষে মৃত চালক, জখম আরোহীরা
  • ২০ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

জলপাইগুড়ি, নিজস্ব প্রতিনিধি: ফের জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রচণ্ড গতিতে ধেয়ে আসা একটি গাড়ির ধাক্কায় প্রাণ গেল টোটো চালকের। জখম হয়েছেন ওই টোটোর দুই সওয়ারিও। আজ, রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া গোশালা মোড়ে ৩১ ডি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, নারায়ণ সেন নামে ওই টোটো চালক দু’জন যাত্রী নিয়ে জলপাইগুড়ি রোড স্টেশনের দিকে যাচ্ছিলেন। গোশালা মোড়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় প্রচণ্ড গতিতে আসা একটি গাড়ি টোটোটিকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন চালক। মারাত্মক জখম অবস্থায় তাঁকে জলপাইগুড়ি মেডিক্যালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিস সূত্রে খবর, টোটোতে যাত্রী হিসেবে অসমের কোকড়াঝারের দুই বাসিন্দা। দুর্ঘটনায় তাঁরাও জখম হয়েছেন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিস। যদিও তার চালক পলাতক। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে শুরু করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ