Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬

কার্নির ভারত সফরের আগে রানার নাগরিকত্ব বাতিলে মরিয়া কানাডা

১৯৯৭ সালে কানাডায় আশ্রয় নেয় পাক বংশদ্ভূত রানা। ২০০০ সালে নাগরিকত্বের জন্য আবেদন করে সে। ২০০১ সালে তা মিলেও যায়।

কার্নির ভারত সফরের আগে রানার নাগরিকত্ব বাতিলে মরিয়া কানাডা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি: বিগত ট্রুডোর আমলে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। সেই সম্পর্ক মেরামতে বিশেষ তৎপর কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী ২৬ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন কার্নি। তার আগে নয়াদিল্লির প্রতি বন্ধুত্বের বিশেষ বার্তা দিতে চায় অটোয়া। সূত্রের খবর, মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানার নাগরিকত্ব বাতিলে উদ্যোগী হয়েছে কানাডা সরকার।

Advertisement

১৯৯৭ সালে কানাডায় আশ্রয় নেয় পাক বংশদ্ভূত রানা। ২০০০ সালে নাগরিকত্বের জন্য আবেদন করে সে। ২০০১ সালে তা মিলেও যায়। কানাডা সরকারের দাবি, নাগরিকত্ব পেতে ভুয়ো তথ্য দিয়েছিল রানা। নাগরিকত্বের আবেদনের সময় দাবি করেছিল, শেষ চার বছরের অধিকাংশই সে কাটিয়েছে অটোয়া এবং টরেন্টোতে। মাত্র ছ’দিন দেশের বাইরে ছিল। কিন্তু তদন্তে উঠে এসেছে, তার সে দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল। আসলে ওই চার বছরের অধিকাংশ সময় সে কাটিয়েছে শিকাগোতে। সেখানে একাধিক সম্পত্তিও কিনেছে। ছিল ব্যাবসায়িক প্রতিষ্ঠান। আর এই সমস্ত তথ্য-প্রমাণকে হাতিয়ার করে তাহাউর রানার নাগরিকত্ব বাতিল করতে তৎপর কানাডা সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ