Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধবিরতিতেও অধরা শান্তি, গোলাগুলিতে আজও অগ্নিগর্ভ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত

মন্দিরের দখল নিয়ে চলতি সংঘাতে ইতি টানতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এনিয়ে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছে বিবাদমান দু’দেশ।

যুদ্ধবিরতিতেও অধরা শান্তি, গোলাগুলিতে আজও অগ্নিগর্ভ থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত
  • ২৭ জুলাই, ২০২৫ ১৩:০৭
Prefer us on Google

ব্যাংকক: মন্দিরের দখল নিয়ে চলতি সংঘাতে ইতি টানতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এনিয়ে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছে বিবাদমান দু’দেশ। তার পরেও শান্ত হল না সীমান্ত। গত তিন দিনের মতো আজ, রবিবারও হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ভোর থেকে অনবরত গোলাবর্ষণে কেঁপে উঠছে বিভিন্ন এলাকা। এমনই জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।

Advertisement

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় ভোর ৪টে ৫০ মিনিট নাগাদ দু’টি মন্দিরের কাছে সংঘর্ষ শুরু হয়। সামরাং শহর থেকে এই স্থানের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। যদিও এদিন হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার ট্রাম্প ঘোষণা করেন থাইল্যান্ড এবং কম্বোডিয়া সংঘর্ষবিরতি নিয়ে আলোচনায় রাজি হয়েছে। ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিবাদমান দু’দেশই। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেন, তাঁরা আলোচনায় প্রস্তুত। দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই পড়শি দেশের মধ্যে সংঘাতের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের। ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ের খোঁজে দু’দেশের সীমান্ত থেকে অন্তত ১ লক্ষ ৩০ হাজার মানুষ ঘর ছেড়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ