Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাটারি চুরির কিনারা, গ্রেপ্তার ১

ব্যাটারি চুরির কিনারা, গ্রেপ্তার ১
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গাড়ি থেকে ব্যাটারি চুরির কিনারা করল বিমানবন্দর থানার পুলিস। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিস একজনকে গ্রেপ্তারও করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুদীপ্ত দে। কিছুদিন আগে বিমানবন্দর থানা এলাকার উত্তর নীলাচলের এক বাসিন্দা থানায় গিয়ে অভিযোগ করেন যে, তাঁর গাড়ি থেকে ব্যাটারি চুরি হয়েছে। তদন্তে পুলিস জানতে পারে, সেখানে দাঁড়িয়ে থাকা আরও একটি গাড়ি থেকেও একই কায়দায় ব্যাটারি চুরি হয়েছিল। তারপরই পুলিস সুদীপ্তকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চুরি যাওয়া দু’টি ব্যাটারিই উদ্ধার হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ