Bartaman Logo
২৭ মে, ২০২৬

ব্যাপক ক্রশ ভোটিং, দিল্লির মেয়র নির্বাচনে শেষমেশ জয় আপের

ব্যাপক ক্রশ ভোটিং, দিল্লির মেয়র নির্বাচনে শেষমেশ জয় আপের
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভিযোগ। পাল্টা অভিযোগ। ওয়াক আউট। ভোট বয়কট। ইস্তফা। বৃহস্পতিবার দিল্লি পুরসভার মেয়র নির্বাচনকে কেন্দ্র করে এহেন চরম নাটকীয় পরিস্থিতি বজায় থাকল শেষবেলায় ফলাফল ঘোষণার সময়ও। মাত্র তিন ভোটের ব্যবধানে দিল্লি পুরসভার মেয়র পদ জিতল আম আদমি পার্টি (আপ)। আপের মেয়র পদপ্রার্থী মহেশকুমার খিঁচি পেলেন ১৩৩টি ভোট। অন্যদিকে, বিজেপির মেয়র পদপ্রার্থী কিষান লাল পেলেন ১৩০টি ভোট। আর এই ফলাফলে কার্যত প্রমাণ হল, এদিনের মেয়র নির্বাচনে ব্যাপক ক্রস ভোটিং হয়েছে। কারণ, এই মুহূর্তে দিল্লি পুরসভায় বিজেপির কাউন্সিলর সংখ্যা ১২০ জন। রাতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আপ কাউন্সিলরদেরই একাংশ গেরুয়া শিবিরকে ভোট দিয়েছেন। অদূর ভবিষ্যতেই দিল্লি পুরসভার মেয়র পদ হারাতে হবে আপকে। দিল্লির ডেপুটি মেয়র পদও জিতল আপ। দিল্লি পুরসভার নতুন ডেপুটি মেয়র নির্বাচিত হলেন আপের রবীন্দ্র ভরদ্বাজ।
Advertisement
সম্পর্কিত সংবাদ