Bartaman Logo
২৭ মে, ২০২৬

ব্যাঙ্ক-রাষ্ট্রায়ত্ত সংস্থার দুর্নীতি নিয়ে উত্তর দিল না সিবিআই

ব্যাঙ্ক-রাষ্ট্রায়ত্ত সংস্থার দুর্নীতি নিয়ে উত্তর দিল না সিবিআই
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আবারও আরটিআইয়ের তথ্য গোপন করছে মোদি সরকার? কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির কত কর্মী-আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষের অভিযোগ সিবিআইয়ের কাছে জমা পড়েছে? সম্প্রতি এই প্রশ্নের উত্তর চেয়ে আরটিআই করেছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়। এব্যাপারে রাজ্যওয়াড়ি পরিসংখ্যানও জানতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রশ্নের কোনও সুনির্দিষ্ট উত্তর দেয়নি কেন্দ্র। ওই আরটিআই কর্মীকে জানানো  হয়েছে যে, বিভিন্ন কার্যালয় থেকে এসংক্রান্ত খতিয়ান সংগ্রহ করতে হলে তদন্তকারী সংস্থার যাবতীয় কাজকর্মই লাটে উঠবে! সিবিআইয়ের পলিসি ডিভিশন জানিয়েছে, কোনও দুর্নীতি সংক্রান্ত ইস্যু বা মানবাধিকার লঙ্ঘনের মতো সুনির্দিষ্ট ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হয়নি। তাই এর উত্তর দেওয়া সম্ভব নয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ