Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাঙ্কে চুরি: পুকুর থেকে উদ্ধার হল চাবির গোছা

ব্যাঙ্কে চুরি: পুকুর থেকে উদ্ধার হল চাবির গোছা
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: মহেশতলার বাটা মোড়ে এসবিআই শাখায় শাটার, ভল্ট ও আলমারির দরজা যে নকল চাবি দিয়ে খোলা হয়েছিল, সেই চাবির গোছা অবশেষে পাওয়া গেল। মহেশতলা এলাকার একটি জলাশয়ে ওই চাবির গোছাটি ফেলে দিয়েছিল অভিযুক্তরা। পুলিস হেফাজতে থাকার সময়ে জেরায় তারা তা জানিয়ে দেয়। সেই সূত্র ধরেই মহেশতলা থানা চাবিগুলি খুঁজে পেয়েছে। পাশাপাশি ধৃতদের জেরা করে আরও কিছু নগদ ও সোনার জিনিসও উদ্ধার হয়েছে।
Advertisement
জেলা পুলিসের এক আধিকারিক বলেন, চাবি উদ্ধার হওয়াটা অনেকটা স্বস্তির। কারণ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে এটাই বড় প্রমাণ। এছাড়াও ব্যাঙ্কের ভিতর সিসি ক্যামেরার রেকর্ড রাখার ডিভিডিও পেয়েছে পুলিস। অভিযুক্ত ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে দফায় দফায় জেরা করছে পুলিস। তার ফলেই এখন সব জানা যাচ্ছে। পুলিসকর্তাদের কথায়, টাকা, সোনার জিনিস ও ডিভিডি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছিল। ধীরে ধীরে তা তদন্তকারীদের হাতে এসেছে। সব মিলিয়ে প্রায় ৯৮ শতাংশ তথ্যপ্রমাণ উদ্ধার হয়েছে। ফলে মহেশতলার এই চুরি কাণ্ডের তদন্ত শেষ হতে বেশিদিন লাগবে না। প্রসঙ্গত, ধৃত তিনজন এখনও পুলিস হেফাজতে আছে।
সম্পর্কিত সংবাদ