সংবাদদাতা, কাকদ্বীপ: ব্যাঙ্কের ভিতর থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার ধৃতকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে তোলা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম পবিত্র হালদার, ওরফে টুবাই। বাড়ি ঢোলাহাট থানার বশর উত্তরপাড়ায়। ব্যাঙ্কের ভিতরের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস তদন্ত শুরু করেছিল।



