Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যান্ডেলে দুর্ঘটনা, জখম ৩ জন

ব্যান্ডেলে দুর্ঘটনা, জখম ৩ জন
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: মঙ্গলবার সন্ধ্যায় একটি টোটো ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে টোটোর চালক সহ দুই আরোহী জখম হয়েছেন। ব্যান্ডেলের লিচুবাগানে ওই ঘটনা ঘটে। স্থানীয়রা এবং চারচাকা গাড়ির চালক জখমদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়েছে, তিনজনের আঘাতই গুরুতর। তবে তাঁরা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটোর আরোহীদের বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগরে। চালকের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের আরও দাবি, চারচাকা গাড়ির চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাতেই সংঘর্ষ হয়। চুঁচুড়া থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ