সমৃদ্ধ দত্ত, মুম্বই: ত্রিবেদীর হাত ধরে রাস্তা পেরচ্ছে মেহতা। সেনাপতি বাপত রোডের কাফে ডি মোরেনায় এনভিডা কোম্পানির ক্যাম্পাস রিক্রুটমেন্ট নিয়ে প্রবল তর্ক জুড়েছে আয়ার, পান্ডে, খান্ডেওয়াল আর মেহতাব। রোবটিকসের পিডিএফ এখনই শেয়ার না করলে আঙ্কল-আন্টি এলে সব ফাঁস করে দেবে বলে পাতিয়ালার গুলাটিকে ছদ্ম থ্রেট দিচ্ছে বাগবাজারের চ্যাটার্জি। পুনে ছিল সংস্কৃতির পাঠশালা। সেই বৈশিষ্ট্য আজও রয়েছে। কিন্তু পুনের আজকের পরিচয়, সিলিকন ভ্যালি অব সাবকন্টিনেন্ট। একটি প্রাচীন ঐতিহ্যশালী মারাঠা নগরী ভোজবাজির মতো যেন ১৮ থেকে ২৮ বছরের বয়সিদের তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। ফ্ল্যাট নির্মাণ বাড়ছে, ফ্ল্যাট কেনা বাড়ছে, ইনভেস্টমেন্ট বাড়ছে।
Advertisement
নিজের শহরের এই প্রবল প্রসারণের খুশখবরের মধ্যে বিখ্যাত পেশোয়াদের কেল্লা শনিওয়াড়া দুর্গের পিছনের পাড়ায় পার্টি অফিসে এরকম সঙ্কুচিত হয়ে বসে আছেন কেন যোগেশ সামেল? পুনে পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলারের মন ভালো নেই। প্রথম কারণ দাদা! মনোজ জারাঙ্গে। মারাঠা কোটা আন্দোলনের নেতা। মুখে কিছু বলেন না। কিন্তু তাঁর বক্তৃতার ঝাঁঝ থেকেই স্পষ্ট যে, তাঁর টার্গেট বিজেপি। কারণ বিজেপি কেন মারাঠা সংরক্ষণ দিচ্ছে না? মারাঠাওয়াড়া এবং পশ্চিম মহারাষ্ট্রের বিজেপির অন্দরে রীতিমতো কাঁপুনি ধরিয়েছেন জারাঙ্গে। দলে দলে বিজেপি সমর্থক নতুন জেনারেশন এখন জারেঙ্গে অনুগামী। এতদিন কারা দেয়নি মারাঠা কোটা? সবাই মনে রেখে দাও। সুতরাং কাকে ভোট দিতে হবে একথা আমি বলব না। কিন্তু যারা মারাঠা কোটা দেবে বলে প্রতিশ্রুতি দেবে, তাদেরই ভোট দাও। প্রকাশ্যে জারাঙ্গে ঘোষণা করেছেন।
যোগেশ সামলের দ্বিতীয় মনখারাপ আর আশঙ্কার কারণ, একটি অঙ্ক না মেলা। ২০১৯ সালে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী গিরীশ বাপত তিন লক্ষাধিক ভোটে পুনে আসনে জয়ী হয়েছিলেন। কয়েকমাস আগে লোকসভা ভোটে জয়ী বিজেপি প্রার্থীর ব্যবধান ২ লক্ষের বেশি কমে গিয়েছে। এটা কীভাবে সম্ভব? তার মানে কি পুনে বিজেপির হাত থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে? তিনি নিজেই বললেন, আটের মধ্যে আট হয়ত আর হবে না। কিছু আসন হয়তো ইন্ডিয়া জোটে যাবে। জারেঙ্গে ফ্যাক্টর কতটা ড্যামেজ করবে আপনাদের? যোগেশ সামেল এবার যেন রেগে গেলেন! বললেন, কে জারাঙ্গে? ঠিক যখন বিজেপি ক্ষমতায় আসে, তখনই ওঁর মারাঠা কোটা আন্দোলন গতি পায়। উদ্ধবজির সরকার যখন ছিল, তখন একেবারেই চুপ। কেন জানেন? এই জারেঙ্গে লোকটা আসলে পাওয়ার সাবের তৈরি করা করা বোড়ে। শারদ পাওয়ারের লোক? সেকি? যোগেশ বলেন, আপনারা জানেন না, আজও মহারাষ্ট্রের ভোটের আসল চাণক্য ওই একটা লোক! পাওয়ার সাব যে কখন কী করবেন, কেউ জানে না! চমকে গেলাম। সবাই যখন ভাবছে পাওয়ার অস্তমিত, তখন তাঁর প্রতিপক্ষ দলের নেতাকর্মীরা তাঁকে এখনও সমীহ করছে ভয় পাচ্ছে? এমনকী মারাঠা কোটার আন্দোলনের আসল কারিগর পাওয়ারই?
কাসাবা পেটের এই পাড়ায় এখানে-ওখানে সাইনবোর্ডে বাংলায় লেখা দোকানের নাম। হুগলির মগরা থেকে সোনার কাজ করতে ১৯৯৭ সালে চলে আসা জামানুল বলল, হবে না কেন? এই পাড়ায় তো সব ভাড়াটেই বাঙালি! ঠিক সেই পাড়ায় কংগ্রেসের পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কৈলাশ পরদেশি বললেন, লোকসভা ছিল বদলার সেমিফাইনাল। এবার ফাইনাল! আসছে ইন্ডিয়াই! কতটা শিওর আপনি? পরদেশি বললেন, হান্ড্রেড পারসেন্ট!