Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

ব্যাগ থেকে গায়েব ২০ হাজার

বৃহস্পতিবার সকালে নাগরাকাটার ছাড়টন্ডুতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা ভর্তি ব্যাগ গায়েব হয়ে যায়। যদিও এই ঘটনার এক ঘণ্টার মধ্যে ৩ লক্ষ টাকা উদ্ধার হলেও ২০ হাজার টাকা আর পাওয়া যায়নি।

ব্যাগ থেকে গায়েব ২০ হাজার
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: বৃহস্পতিবার সকালে নাগরাকাটার ছাড়টন্ডুতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা ভর্তি ব্যাগ গায়েব হয়ে যায়। যদিও এই ঘটনার এক ঘণ্টার মধ্যে ৩ লক্ষ টাকা উদ্ধার হলেও ২০ হাজার টাকা আর পাওয়া যায়নি। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক সুজিত ছেত্রী থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিস এসে ঘটনার তদন্তে নামে। গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক বলেন, সকাল ১০টা নাগাদ অফিসে আসি। ব্যাগে ৩ লক্ষ ২০ হাজার টাকা ছিল। ওই টাকা ভর্তি ব্যাগ গ্রাহক পরিষেবা কেন্দ্রে রেখে বাইরে যাই। তবে সামনের দরজায় তালা দিয়ে যাই। যদিও অন্য একটি দরজা বন্ধ করতে ভুলে যাই। পরে এসে কাজ শুরু করি। লক্ষ্য করি টাকার ব্যাগটি নেই। খোঁজাখুঁজি শুরু করি। অফিসের পিছন থেকে ব্যাগটি উদ্ধার করি। দেখি ব্যাগের ভিতর থেকে ২০ হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ