Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাগ ভর্তি

ব্যাগ ভর্তি
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
কেনাকাটায় বাঙালির বিশেষ ‘সুনাম’। বলা হয়, বাঙালি কখনই হিসেব করে কেনাকাটা করতে পারে না। বইমেলাও তার ব্যতিক্রম নয়। অনেকে একটা-আধটা বই কেনার কথা ভেবে এসেছিলেন। কিন্তু দিনান্তে হাত উপচে পড়ার মতো অবস্থা। অগত্যা ব্যাগ না কিনলেই নয়। মেলা প্রাঙ্গণে রয়েছে ন্যাশনাল জুট বোর্ড সহ একাধিক দোকান। সেখানে দেখেশুনে শক্তপোক্ত ব্যাগ কেনা চলছে। কিছুক্ষণের মধ্যে হাতের বই উঁকি দিচ্ছে সে ব্যাগ থেকে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ