সংবাদদাতা, কল্যাণী: ব্যাডমিন্টনের জাতীয় স্তরের বিভিন্ন ইভেন্টে তিনটি স্বর্ণপদক জিতলেন চাকদহের বাসিন্দা ভূবিজ্ঞানী শিবাঙ্কুর বিশ্বাস। একদিকে তিনি ভূবিজ্ঞানী, অন্যদিকে ক্রীড়া ব্যক্তিত্ব। বাড়ি চাকদহের পালপাড়ার পূর্বপাড়া। ছোটবেলায় তিনি চাকদহের রামরাল অ্যাকাডেমি থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন। ২০১৮ সাল থেকে ব্যাডমিন্টন খেলা শুরু করেন তিনি। বর্তমানে তিনি রাজস্থানের জয়পুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সিনিয়র সায়েন্টিস্ট পদে কর্মরত। হায়দরাবাদে ২০২৩-২৪ সালের অল ইন্ডিয়া জিএসআই ইন্ডোর টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেখানেই অংশগ্রহণ করে তিনটে ইভেন্টে স্বর্ণপদক লাভ করেন। তিনি বলেন, আগামী দিনে চাকদহে ভালো ব্যাডমিন্টন অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা রয়েছে।



