Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব

ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল : সকালবেলায় ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলের হিলভিউ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুবীর বাসুর পেল্লাই বাড়িতে দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে। বাড়িতে কর্মরত ব্যক্তি আলীর মাথায় বন্দুক ঠেকিয়ে। বাড়ির ভেতরে ঢুকতে চায়। তখনই আলি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ব্যবসায়ী ও দোতলা থেকে নামার সময় এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বন্দুক তাক করে। ব্যবসায়ী তাকে ধাক্কা দিলে তিনি নিয়ন্ত্রণ হারান। এলাকায় লোক জমায়েত হওয়ায় দ্রুত এলাকা থেকে চম্পট দেয় দুই দুষ্কৃতী। 
Advertisement
ঘটনার খবর পড়িয়ে পড়তে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। সিসি ক্যামেরার ফুটে সংগ্রহ করে তদন্ত শুরু করে। স্পষ্ট দেখা যাচ্ছে দুই দুষ্কৃতী হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে।  ডিসি ধ্রুব দাস বলেন, আগ্নেয়াস্ত্র নিয়ে দুই দুষ্কৃতী ব্যবসায়ীর বাড়িতে ঢুকে ছিল বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। ব্যবসায়ী সুবীর বাসু বলেন, অত্যন্ত আতঙ্কে রয়েছি। সঙ্গে কারোর শত্রুতা নেই তাও কেন এ ধরনের ঘটনা ঘটল জানি না। উল্লেখ্য, বুধবারই আসানসোল দক্ষিণ থানার আপকার গার্ডেনে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। একজনকে গ্রেফতার ও করে। ৪৮ ঘণ্টার মধ্যেই আসানসোল দক্ষিণ থানার হিলভিউ এই ঘটনা শহরে আতঙ্ক ছড়িয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ