Bartaman Logo
১৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যবসায়ীকে মার, প্রতিবাদে ১২ ঘণ্টা বন্‌ধ

পুণ্ডিবাড়ি থানার গোপালপুরের সোনারি বাজারের এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল। এরই প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার ব্যবসা বন্‌ধে শামিল হলেন বাজারের ব্যবসায়ীরা। অভিযোগ, মঙ্গলবার রাতে ওই বাজারের এক ইলেক্ট্রনিক সামগ্রীর ব্যবসায়ীকে মারধর করা হয়।

ব্যবসায়ীকে মার, প্রতিবাদে ১২ ঘণ্টা বন্‌ধ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: পুণ্ডিবাড়ি থানার গোপালপুরের সোনারি বাজারের এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল। এরই প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার ব্যবসা বন্‌ধে শামিল হলেন বাজারের ব্যবসায়ীরা। অভিযোগ, মঙ্গলবার রাতে ওই বাজারের এক ইলেক্ট্রনিক সামগ্রীর ব্যবসায়ীকে মারধর করা হয়। যা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুণ্ডিবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
Advertisement
সোনারি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তমাল রায় বলেন, এক ব্যবসায়ীকে মারধর করা হয়েছে। তারই প্রতিবাদে এদিন ১২ ঘণ্টার ব্যবসা বনধের ডাক দেওয়া হয়েছিল। পুলিসেও অভিযোগ দায়ের করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ