বারাসতে আজ, সোমবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। সেই বাসে কাঁচরাপাড়ার আট নম্বর ওয়ার্ডের তৃণমূলের কর্মীরা ছিলেন। যাদের মধ্যে ৬ জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জখমদের ভর্তি করা হয়েছে কল্যাণীর একটি হাসপাতালে।



