Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালে নদীতে পড়ল বাস, মৃত ১৮

নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল যাত্রীবাহী বাস। সোমবার ভোররাতে ঝাডিং জেলার এই দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। তাদের মধ্যে  মধ্যে একজন নিউ জিল্যান্ডের বাসিন্দা।

নেপালে নদীতে পড়ল বাস, মৃত ১৮
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: নেপালের পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল যাত্রীবাহী বাস। সোমবার ভোররাতে ঝাডিং জেলার এই দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৮ জনের। তাদের মধ্যে  মধ্যে একজন নিউ জিল্যান্ডের বাসিন্দা। জাপান ও নেদারল্যান্ডসের দুই মহিলা সহ জখম আরও ২৬ যাত্রী। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, বেপরোয়া গতিতে বাস চালানোর কারণেই এই বিপত্তি। এদিন পোখরা থেকে কাঠমাণ্ডু যাওয়ার পথে পৃথ্বী হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। রাত দেড়টা নাগাদ ত্রিশুলী নদীতে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে যায় পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী ও সেনা। তবে রাতের অন্ধকারে উদ্ধারকাজে বেগ পেতে হয়। সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, এখনো পর্যন্ত ১৭টি দেহ উদ্ধার হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ