Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নামখানায় ভ্যানের ধাক্কায় মৃত্যু, ফলতায় নয়ানজুলিতে পড়ল বাস

বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক যুবকের। অন্যদিকে, গতির জেরে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। তাতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নামখানায় ভ্যানের ধাক্কায় মৃত্যু, ফলতায় নয়ানজুলিতে পড়ল বাস
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক যুবকের। অন্যদিকে, গতির জেরে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। তাতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার রাতে প্রথম ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর নামখানার আট মাইল মাইতি বাঁধের কাছে। মৃতের নাম অমর প্রামাণিক (১৯)। জানা গিয়েছে, বকখালি থেকে নামখানা যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ওই বাইকের ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় অমরের। অপরজনের সামান্য চোট লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

মঙ্গলবার দুপুরে ফলতার বঙ্গনগরের কাছে বকখালি থেকে কলকাতাগামী একটি বাস দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার ধারে একটি নয়ানজলিতে উল্টে যায়। অন্তত কুড়িজন যাত্রী বাসটিতে ছিলেন বলে জানা গিয়েছে। তার মধ্যে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা যাত্রীদের বাস থেকে বের করতে সাহায্য করেন। পরে পুলিস এসে উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের মধ্যে কয়েকজনকে ডায়মন্ডহারবার ও শিরাকোল এবং বাকিদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস জানিয়েছেন, অতিরিক্ত গতি এবং বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। সে কারণেই চাকা পিছলে উল্টে যায় বাসটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ