Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কা সফরে বাদ বুমরাহ, দলে জায়গা পেতে পারেন জম্মু ও কাশ্মীরের এই পেসার

শ্রীলঙ্কা সফরের আগে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন ভারতীয় বোলার যশপ্রীত বুমরাহ। কিন্তু ৩২ বছর বয়সী এই বোলার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও কেন দল থেকে বাদ দেওয়া হল?

শ্রীলঙ্কা সফরে বাদ বুমরাহ, দলে জায়গা পেতে পারেন জম্মু ও কাশ্মীরের এই পেসার
  • ২ আগস্ট, ২০২৬ ১৬:৫৭
Prefer us on Google

মুম্বই, ২ আগস্ট: শ্রীলঙ্কা সফরের আগে বড়সড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন ভারতীয় বোলার যশপ্রীত বুমরাহ। কিন্তু ৩২ বছর বয়সী এই বোলার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও কেন দল থেকে বাদ দেওয়া হল? জানা যাচ্ছে, তাঁর শ্রীলঙ্কা সফর নির্ভর করছিল ফিটনেস ছাড়পত্রের ওপর। কয়েকদিন আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণও হয়েছিলেন তিনি। কিন্তু তারপরই দেখা যায় তাঁর বাম হাঁটুতে এখনও কিছুটা সমস্যা রয়েছে। অস্বস্তি হচ্ছে বোলারের। অতীতে একাধিকবার দেখা গিয়েছে সামান্য চোট থাকা সত্বেও কোনো প্লেয়ারকে দলে নেওয়ার পরই ফের চোটে জর্জরিত হয়েছেন তিনি। ফলে বুমরাহের ক্ষেত্রে সেইরকম কোনো ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল। মূলত সেই কারণেই আসন্ন টেস্ট সিরিজে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

Advertisement

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আগামীদিনে এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর এবং বর্ডার-গাভাসকার ট্রফি রয়েছে। তার আগে যাতে বুমরাহ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠতে পারেন তার জন্যই এই সিদ্ধান্ত। কিন্তু বুমরাহের দলে না থাকায় দলের বোলিং লাইন আপে সমস্যা দেখা দিতে পারে বলেই মনে করা হচ্ছে। তিনি ছাড়াও শ্রীলঙ্কা সফরে দলে পেসারের তালিকায় রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং গুরনুর। এর মাঝেই বুম বুম বাদ পড়ায় তাঁর বদলে দলে কাকে নেওয়া হবে তা নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বুমরাহের বদলে দলে জায়গা পেতে পারেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি দার। এখনও পর্যন্ত দেশের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ অবশ্য খেলেননি তিনি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তার দুর্দান্ত পারফর্ম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে। আর তার সুবাদেই ভারতীয় ক্রিকেট দলে এবার জায়গা পেতে পারেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ