‘ছাভা’ সাফল্যে মশগুল অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ভিকি কৌশলের বিপরীতে এই ছবিতে তাক লাগিয়েছেন নায়িকা। বর্তমানে জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন তিনি। তেমনই এক অনুষ্ঠানে রশ্মিকা বলেছেন, ‘আমি হায়দরাবাদের বাসিন্দা।’ এই মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি। কর্ণাটকের কুর্গের মেয়ে তিনি। কন্নড় ফ্যানবেস রয়েছে তাঁর। তবে ‘হায়দরাবাদের বাসিন্দা’ মন্তব্যের জেরে বিপাকে পড়লেন তিনি। অনেকেই বলছেন, নিজের জায়গাকে অস্বীকার করেছেন অভিনেত্রী। উল্লেখ্য, ‘ছাভা’-এর পর ‘সিকান্দার’ ছবির কাজ শুরু করতে চলেছেন নায়িকা।



