Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে  এইমসে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে  এইমসে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কল্যাণী: বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সেস (এইমস)-এ অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখালেন। এদিন সকাল থেকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে বসেন চুক্তিভিত্তিক প্রায় ৫৩৬ জন কর্মী। বেতন বৃদ্ধি, আনস্কিলড থেকে সেমি স্কিলড-এ পরিবর্তন করা, মূল বেতনের থেকে ইএসআই, পিএফ না কাটার পাশাপাশি প্রধান যে কোম্পানি রয়েছে, তার আওতায় তাঁদেরকে আনার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। এই বিক্ষোভের জেরে চিকিৎসা পরিষেবা সাময়িক ব্যাহত হয়। হয়রানির শিকার হন চিকিৎসা করাতে আসা রোগীরা। এনিয়ে এক অস্থায়ী কর্মী সাইফুল মণ্ডল বলেন, আমরা চলতি মাসের প্রথম থেকে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছি। কোনও সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে বিক্ষোভে বসেছি। আমাদের দাবি মানা না হলে আগামী দিনেও বিক্ষোভ আন্দোলন চলবে। যদিও এই বিক্ষোভের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ