Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বেতাই-পলাশী রুটে বাস চলাচল শুরু  

বেতাই-পলাশী রুটে বাস চলাচল শুরু
 
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: অবশেষে তিনদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে আবার বাস চলাচল শুরু হল বেতাই-পলাশী রুটে। প্রসঙ্গত রবিবার টোটোচালকের সঙ্গে একজন বাসকর্মীর ঝামেলা হয়। অভিযোগ ওই বাসকর্মী টোটোচালককে মারধর করে। টোটোচালকের অভিযোগের ভিত্তিতে পুলিস ওই বাসকর্মীকে গ্রেপ্তার করে। তার প্রতিবাদে গত সোমবার থেকে বাস চলাচল বন্ধ থাকে। 
Advertisement
তিনদিন বাস বন্ধ থাকার পর বুধবার তেহট্ট-২ ব্লক অফিসে প্রশাসন ও বাস মালিক সমিতির মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকের পর বাসমালিক সমিতি সন্ধ্যায় সিদ্ধান্ত নেয় বৃহস্পতিবার থেকে সাধারণ মানুষের স্বার্থে বাস চালানো শুরু করবে। এ বিষয়ে আজ, শুক্রবার দুপুর ২টোর সময় পরিবহণ দপ্তর, পুলিস, ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসনের সঙ্গে বাসমালিক ও বাসকর্মীদের একটি বৈঠক হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত অনুগায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে বাসমালিক সমিতি সূত্রে জানা গিয়েছে। বাসমালিক সমিতির সভাপতি সাধন বিশ্বাস বলেন, আমরা তেহট্ট-২ ব্লকের বিডিওর আশ্বাসে আবার বাস চালানো শুরু করেছি। শুক্রবার বৈঠকে যদি অবৈধ অটোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত না হয় তাহলে বাস চালাব না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ