Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়ে বিতর্কে দিলীপ ঘোষ

বাড়িতে অস্ত্র রাখার নিদান দিয়ে বিতর্কে দিলীপ ঘোষ
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বাড়িতে অস্ত্র রাখার নিদান দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার তিনি বর্ধমান জেলা অফিসে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন। পরে তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে বলেন, অস্ত্র রাখতে আপত্তি নেই। তবে তা বাড়ির বাইরে না বেরলেই হল। আত্মরক্ষা করার অধিকার সবার রয়েছে। বাংলার ভিতর দিয়ে বাংলাদেশিরা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। এখান থেকে তারা ভোটার, আধার কার্ড পেয়ে যাচ্ছে। দেশের সুরক্ষা বড় চ্যালেঞ্জের মুখে এসে ঠেকেছে। মুম্বইয়ে অভিনেতার বাড়িতে হামলার ঘটনায় এরাজ্যের নাম আসছে। এটা দুর্ভাগ্যজনক। আইনশৃঙ্খলা নিয়ে পুলিসের চিন্তা নেই। সেই কারণে এখন পুলিসকে এনকাউন্টার করতে হচ্ছে। দিলীপবাবু আরও বলেন, জুনিয়র ডাক্তারদের সঙ্গে যা হচ্ছে তা ঠিক নয়। আমরা আন্দোলন করব। স্বাস্থ্যভবন ঘেরাও করা হবে। যদিও এনিয়ে তৃণমূল নেতা দেবু টুডু বলেন, ভোটে হেরে গিয়ে এখন ওঁর মাথার ঠিক নেই। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ