Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বস্তিতে আগুনের জেরে ক্ষতিগ্রস্ত দুর্গাপুর ব্রিজ মেরামত করা হবে

বস্তিতে আগুনের জেরে ক্ষতিগ্রস্ত দুর্গাপুর ব্রিজ মেরামত করা হবে
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ ডিসেম্বর সন্ধ্যায় আগুন লাগে নিউ আলিপুরের দুর্গাপুর ব্রিজের নীচের বস্তিতে। এর জেরে ব্যাপক ক্ষতি হয়েছে দুর্গাপুর ব্রিজের। বৃহস্পতিবার নবান্নে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, পুলিস ও সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ দল গিয়ে এই সেতুর স্বাস্থ্যপরীক্ষা করেছে। তাতেই দেখা গিয়েছে, আগুনের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে সেতুটির। তাই সেতুটিতে যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সেতু মেরামতির জন্যে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। 
Advertisement
এই ঘটনার কথা উল্লেখ করে তিনি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পুলিস প্রশাসনকে আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন। রেলের যে সমস্ত জমিতে বস্তি রয়েছে, সেখানেও নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা। শীতে আগুন পোহানোর সময় মানুষকে আরও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। প্রসঙ্গত, নিউ আলিপুরের এই আগুনের ঘটনায় একাধিক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থলে যায় দমকলের ১৬টি ইঞ্জিন। সেই সময় দুর্গাপুর ব্রিজে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছিল।
সম্পর্কিত সংবাদ