Bartaman Logo
২৭ মে, ২০২৬

বস্তারে এনকাউন্টার, নিহত পাঁচ মাওবাদী

বস্তারে এনকাউন্টার, নিহত পাঁচ মাওবাদী
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
বস্তার: ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত পাঁচ মাওবাদী। ঘটনায় জখম হয়েছেন বাহিনীর দুই জওয়ান।  শনিবার সকালে নারায়ণপুর ও কাঙ্কের জেলার অবুঝমাড় এলাকায় অভিযান চালিয়েছিল বাহিনী। সেই সময়ই জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। শুরু হয় গুলির লড়াই। এনকাউন্টারের পর ঘটনাস্থল থেকে থেকে পাঁচ মাওবাদীর দেহ ও প্রচুর গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে। 
Advertisement
জখম দুই জওয়ানকে কপ্টারে করে রায়পুরের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাঁরা বিপন্মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। 
এদিকে, এদিন মাওবাদী নেত্রী মঞ্জুলা ওরফে নির্মলা তেলেঙ্গানার ওয়ারাঙ্গল থানায় আত্মসমর্পণ করেন। জানা গিয়েছে, তিনি ২০১৩ সালের ঝিরাম উপত্যকায় নাশকতার ঘটনায় মূল অভিযুক্ত। তাঁর মাথার দাম ছিল ২০  লক্ষ টাকা। পুলিস জানিয়েছে, দণ্ডকারণ্যের মাওবাদী সংগঠনের অন্যতম প্রথম সারির নেত্রী ছিলেন এই মঞ্জুলা। ১৯৯৪ সাল থেকেই নানা ধরনের নাশকতামূলক কাজে তাঁর যোগ ছিল। এদিন তাঁর আত্মসমর্পণ প্রশাসনের কাছে অনেক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।  
সম্পর্কিত সংবাদ