Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বেস্ট ইলেক্টোরাল প্রাক্টিস অ্যাওয়ার্ড পেলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক

বেস্ট ইলেক্টোরাল প্রাক্টিস অ্যাওয়ার্ড পেলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক
  • ২৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শনিবার জাতীয় ভোটার দিবসে পুরস্কৃত হলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস। রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিস থেকে বেস্ট ইলেক্টোরাল প্রাক্টিস অ্যাওয়ার্ড ২০২৫ মনোনীত হন পশ্চিম বর্ধমানের জেলাশাসক। ইলেক্টোরাল রোল ক্লিনসিং অ্যান্ড ইলেক্টোরাল রোল ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে তিনি এই পুরস্কার পেয়েছেন। জেলাশাসককে এই পুরস্কারের মনোনীত করায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া প্রশাসনিক মহলে। 
Advertisement
এদিন অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) সুবাসিনীর উপস্থিতিতে আসানসোলে জেলাশাসকের কনফারেন্স হলে জাতীয় ভোটার দিবস পালিত হয়। সেখানেই অতিরিক্ত জেলশাসক বিষয়টি উল্লেখ করে ভোটার তালিকার কাজের সঙ্গে যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্ভুলভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও যুক্ত করার বিষয়টি বিবেচনা করেই নির্বাচন কমিশন আমাদের জেলাশাসককে এই পুরস্কার দিয়েছেন। এদিন ন’জন নতুন ভোটারের হাতে এপিক কার্ড তুলে দেওয়া হয়। তিনজন ইআরও এবং প্রতি বিধানসভা এলাকা থেকে একজন বিএলওকে পুরস্কৃত করা হয়। এছাড়াও ভোটের সচেতনতামূলক নানা প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কার দেওয়া হয়। আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।  
 
Advertisement
সম্পর্কিত সংবাদ