Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাসস্ট্যান্ডের জমি পরিদর্শন কৃষ্ণের

বাসস্ট্যান্ডের জমি পরিদর্শন কৃষ্ণের
  • ২১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিধায়ক হিসেবে রায়গঞ্জ বিধানসভা এলাকায় উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিয়ে বই প্রকাশ করলেন কৃষ্ণ কল্যাণী। পাশাপাশি সোমবার কর্ণজোড়ায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও শিলিগুড়ি মোড়ে নতুন বাসস্ট্যান্ডের জমি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস, মহকুমা শাসক কিংশুক মাইতি সহ অন্যরা। কৃষ্ণ বলেন, সারা বছর রাজ্য সরকার মানুষের পাশে থেকে কাজ করে। আমরা তার অংশ হিসেবে পথে থাকি। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলিকে দেখা যায় না। শুধু ভোটের সময় ধর্মীয় মেরুকরণ করে রাজনীতি করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তারা। 
Advertisement
ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন শেষে কৃষ্ণের মন্তব্য, পার্কে প্রবেশ গেট থাকলেও বেরনোর  নেই। সে ব্যাপারে এদিন আমরা সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে পার্কটি পরিদর্শন করলাম। সমস্যা সমাধানের ব্যাপারেও বলা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ