Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, জখম ১০

বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, জখম ১০
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া:  যাত্রীবাহী বাসের পিছনে ছোট ট্রাকের ধাক্কায় জখম হলেন বাসের ১০ যাত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ১৬ নং জাতীয় সড়কে বীরশিবপুর উড়ালপুলে। গিয়েছে, এদিন সকালে শ্যামবাজার বাগনান-রুটের বাসটি শ্যামবাজার থেকে বাগনানের দিকে আসছিল। বাসে ১৫ জনের মতো যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সকাল ১১টা নাগাদ বাসটি যাত্রী নামানোর জন্য বীরশিবপুর উড়ালপুলের উপর আচমকা দাঁড়িয়ে পড়লে পিছন দিকে থেকে দ্রুত গতিতে আসা একটি ছোট ট্রাক সেটির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের পিছনের অংশ এবং ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। প্রায় ১০ জন যাত্রী আহত হন। আতঙ্কে বাসের যাত্রীরা নীচে নেমে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে। পুলিস বাস ও ট্রাকটিকে আটক করেছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ