মুম্বই, ২৪ ডিসেম্বর: বসের সঙ্গে শারীরিক সম্পর্কে যেতে নারাজ স্ত্রী। আর সেই ‘অপরাধে’ তাঁকে তিন তালাক দিল এক ব্যক্তি। ঘটনাটি মুম্বইয়ের কল্যাণ এলাকার। অভিযুক্ত ব্যক্তির নাম সোহেল শেখ। পেশায় ইঞ্জিনিয়ার। স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে তাকে আটক করেছে পুলিস।
Advertisement
জানা গিয়েছে, চলতি বছরেরই জানুয়ারি মাসে সোহেলের সঙ্গে ওই মহিলার বিয়ে হয়। এটি অভিযুক্তের দ্বিতীয় বিয়ে। বিয়ের মাস কয়েক পরেই সোহেল জানায় সে তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে চায়, কিন্তু এরজন্য টাকার দরকার। আর সেই টাকার জোগাড়ে বাপের বাড়ি থেকে প্রতি মাসে ১৫ লক্ষ টাকা আনতে চাপ দিতে থাকে সদ্য বিবাহিত এই দ্বিতীয় স্ত্রীকে। কিন্তু এতে স্ত্রী রাজি না হওয়ায় শুরু হয় গঞ্জনা।
এবার টাকার জোগাড়ের জন্য অন্য পথ বাছে সোহেল। একটি পার্টিতে বসের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে স্ত্রী-কে ক্রমাগত জোর করা শুরু করে অভিযুক্ত। কিন্তু বেঁকে বসেন তার স্ত্রী। এরপরই শুরু হয় শারীরিক অত্যাচার। অগত্যা স্থানীয় থানার দ্বারস্থ হন আতঙ্কিত ওই মহিলা। গত সপ্তাহের ১৯ ডিসেম্বর থানায় অভিযোগ দায়ের হয়। যদিও ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিস।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকেই ভারতে আইন করে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। এটি একটি দণ্ডনীয় অপরাধ। এরপর থেকে তিন তালাকের ঘটনা কমলেও, মহারাষ্ট্রের কল্যাণের মত দেশের অনেক জায়গাতেই এমন ঘটনা আকছার ঘটছেই। সম্প্রতি, মহারাষ্ট্রেই একা হাঁটতে যাওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন এক গুণধর স্বামী। সেই ঘটনাতেও দায়ের হয়েছিল এফআইআর।