Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / বিনোদন

বয়সের ভ্রান্তিবিলাস

‘আর এক বছরের মধ্যেই আমার ৬০ বছর বয়স হবে। কিন্তু আমাকে এখনও ৩০-এর মতোই দেখতে লাগে’, হাসতে হাসতে একথা একজনই হয়তো বলতে পারেন। তিনি শাহরুখ খান।

বয়সের ভ্রান্তিবিলাস
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘আর এক বছরের মধ্যেই আমার ৬০ বছর বয়স হবে। কিন্তু আমাকে এখনও ৩০-এর মতোই দেখতে লাগে’, হাসতে হাসতে একথা একজনই হয়তো বলতে পারেন। তিনি শাহরুখ খান। সদ্য দুবাইয়ের একটি অনুষ্ঠানে একথা অকপটে বলেন বলি বাদশা। নতুন ছবি ‘কিং’-এর শ্যুটিংয়ে আপাতত দুবাইতে রয়েছেন নায়ক। ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে তিনি যে আবার কাজ করছেন, তা এতদিনে স্পষ্ট করলেন শাহরুখ। মঞ্চ থেকে তিনি বলেন, আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব কড়া ধাতের। ছবিতে আমি কী করছি, তা নিয়ে কথা বলতে নিষেধ করেছন। ফলে আমাকে কীভাবে দেখবেন, তা এখন বলতে পারব না। শুধু বলতে পারি, আপনারা মজা পাবেন।’ দুবাইয়ের পাশাপাশি মুম্বইতে ছবির বড় অংশের শ্যুটিং হবে বলে জানিয়েছেন শাহরুখ। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ