সংবাদদাতা, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনা সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে বিশেষ চাহিদা সম্পন্ন ২৯ জন ছাত্রছাত্রীকে হুইল চেয়ার, কানের মেশিন সহ নানা সরঞ্জাম প্রদান করা হল। বারুইপুর সার্কেলের পক্ষ থেকে সোমবার সকালে চম্পাহাটিতে এক অনুষ্ঠান করে পড়ুয়াদের এই সরঞ্জাম দেওয়া হয়। এই প্রসঙ্গে বারুইপুর সার্কেল-এর স্পেশাল এডুকেটর সুরজিৎ পাল বলেন, এদিন প্রাইমারি থেকে আপার প্রাইমারির বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সরঞ্জাম দেওয়া হয়। -নিজস্ব চিত্র



