Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে মৃত্যু  

বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে মৃত্যু
 
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: সবংয়ে বাঁশের সাঁকো থেকে কেলেঘাই নদীতে পড়ে গিয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। তাঁর নাম সাবিত্রী বর্মণ(৫৫)। বাড়ি চাউলকুড়ি এলাকার সুন্দরপুর গ্রামে। বুধবার সকালে ঘটনাটি ঘটে তেঁতুলিয়া গ্রামে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সাবিত্রীদেবী কেলেঘাই নদীর ওপর থাকা বাঁশের সাঁকো  দিয়ে পার হচ্ছিলেন। হঠাৎ তিনি নদীতে পড়ে যান। সাঁতার কেটে পাড়ে ওঠার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। খবর পেয় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ