Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বংশের চরিত্র নিয়ে প্রশ্ন পোস্ট মহিলাদের

বংশের চরিত্র নিয়ে প্রশ্ন পোস্ট মহিলাদের
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পশ্চিম মেদিনীপুরের সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনার তন্ময় ভট্টাচার্যের পর এবার পশ্চিম বর্ধমানের বংশগোপাল চৌধুরী। মহিলা ঘটিত ব্যাপারে এবার নাম জড়াল বাম জামানার এই প্রাক্তন মন্ত্রীর। এবং এমন একটা সময়ে যখন সিপিএমের রাজ্য সম্মেলন সবেমাত্র শেষ হল। 
Advertisement
মঙ্গলবার সম্মেলনের ছিল প্রকাশ্য সমাবেশ। আর সেই সময়ই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্বের সঙ্গে প্রাক্তন মন্ত্রী ও আসানসোলের প্রাক্তন সিপিএমের এমপি বংশগোপাল চৌধুরীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় দু’টি পোস্ট ভাইরাল হয়। সেখানে বংশগোপালের চরিত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়। একটি পোস্ট করেছেন রত্না দাস নামে এক মহিলা। নিজেকে তিনি সিপিএমের মহিলা নেত্রী হিসেবে পরিচয় দেন। অন্য পোস্টটি হয়েছে জুঁই বসু নামে আর এক মহিলার ফেসবুক পেজ থেকে। যদিও বংশগোপাল বলেছেন, ‘আমার বিরুদ্ধে এসব চক্রান্ত। দু’দিনের মধ্যেই আমি নোংরামির মোক্ষম জবাব দেব। আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।’ 
এদিন, ফেসবুক পেজে রত্নাদেবী বংশগোপালের বিরুদ্ধে অশালীন কিছু মন্তব্য করে লিখেছেন, ‘আমার এ পোড়া দেশে অভয়া, তিলোত্তমারা শুধু  বিচার পায়নি তা নয় বন্ধু। এই পোড়া দেশে কোনও নারীই তাঁর সাথে ঘটে যাওয়া অপরাধের বিচার পায় না। কী হবে এই সম্মেলন করে? রাত বারোটার পর যখন এই সম্মেলনে আগত বা  নির্বাচিত নেতাদের লাম্পট্য জাগ্রত হবে।’এদিন ফোনে ধরা হয় রত্নাদেবীকে। তিনি পোস্টটি করেছেন বলে স্বীকার করে বলেন,‘ আমি মুর্শিদাবাদের সিটু জেলা কমিটির সদস্য ও সিপিএমের মহিলা সংগঠনের জেলানেত্রী। বংশগোপাল চৌধুরী গভীর রাতে মেসেঞ্জারে আমাকে অশালীন মেসেজ করতেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ