Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাসে যাত্রীর দেহ উদ্ধার

বাসে যাত্রীর দেহ উদ্ধার
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরী থেকে শহরে আসা বাসের মধ্যে এক যুবকের মৃতদেহ উদ্ধার হল। মৃতের নাম রঞ্জিত শর্মা (২১)। বিহারের বাসিন্দা তিনি। রবিবার সকালে বাসের মধ্যে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর বন্দর থানার পুলিস। যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে যুবকের। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ