Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বাস দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধাঞ্জলি করিমপুরের স্কুলে  

বাস দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধাঞ্জলি করিমপুরের স্কুলে
 
  • ১৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, করিমপুর: ছাব্বিশ বছর আগে জলঙ্গিতে বাস দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেন স্কুল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা। সোমবার সকালে করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয় চত্বরের শহিদবেদীতে ফুল দিয়ে ও নীরবতা পালন করে তাঁরা। উল্লেখ্য, গত ১৯৯৮ সালের ১৩ জানুয়ারি লালবাগ থেকে পিকনিক করে করিমপুরে ফেরার পথে ছাত্রছাত্রী বোঝাই একটি বাস জলঙ্গিতে রাস্তার পাশের পদ্মা নদীতে তলিয়ে যায়। সেদিন জগন্নাথ স্কুলের বহু ছাত্রছাত্রী সহ মোট ৬৪ জন করিমপুরের ছাত্রছাত্রী ও এক শিক্ষকের সলিল সমাধি হয়েছিল। তারপর থেকেই এই দিনে মৃতদের প্রতি শ্রদ্ধা জানায় স্কুলের সকলে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ