Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে ছট নৌকার তথ্য

ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে ছট নৌকার তথ্য
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, উলুবেড়িয়া: দীর্ঘ দু’বছর প্রতীক্ষার পর ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে আপলোড হল হাওড়ার শ্যামপুরের ঐতিহ্যবাহী ছট নৌকার তথ্য। নৌকা প্রস্তুতকারক শিল্পী পঞ্চানন মণ্ডল সহ তাঁর চার ছেলের নামেরও উল্লেখ রয়েছে আর্কাইভে। 
Advertisement
নিজেদের নাম ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে স্থান পেয়েছে, এ খবর জেনে খুশি শিল্পীরা। নৌকা তৈরির উদ্যোগ নিয়েছিলেন ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচারের অ্যানথ্রোপোলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার ভিজিটিং ফেলো স্বরূপ ভট্টাচার্য, ব্রিটেনের অ্যাম্পটন ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর জিশান আলি শেখ, এক্সেটার ইউনিভার্সিটির অধ্যাপক জন পি কুপাররা। নৌকা তৈরিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল ইংল্যান্ডের সংস্থা ইএমকেপি। জলযান প্রস্তুতের যাবতীয় তথ্য ভিডিওগ্রাফি করে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটিশ মিউজিয়ামে। তৈরির কৌশল ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে সংরক্ষিত রাখার পরিকল্পনা ছিল। সেই মত তা রাখা হয়েছে। স্বরূপ ভট্টাচার্য বলেন, ‘জন পি কুপার সাহেব জানিয়েছেন, এই নৌকা তৈরির কৌশল ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে আপলোড করা হয়েছে। এটা আমাদের কাছে আনন্দের বিষয়। ব্রিটিশ মিউজিয়ামের আর্কাইভে থাকার কারণে আমাদের তৈরি নৌকোর ডিজিটাইজড তথ্য সকলের জন্য উন্মুক্ত হল। নৌকো নিয়ে এটিই প্রথম ভারতীয় ডিজিটাইজড তথ্য।’
প্রসঙ্গত ২০২২ সালের অক্টোবর মাসে নৌকা প্রস্তুতের প্রক্রিয়া শুরু হয়েছিল। পঞ্চানন মণ্ডল এবং তার চার ছেলে অমল, দিলীপ, দীপক ও মণিমোহন তৈরি করেছিলেন জলযানটি। বর্তমানে নৌকাটি কলকাতায় আছে। এটি নিয়ে যাওয়া হবে গুজরাতের মেরিটাইম মিউজিয়ামে।
Advertisement
সম্পর্কিত সংবাদ