Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতের তিতুমীর বাসস্ট্যান্ড থেকে আবর্জনার স্তূপ সরিয়ে দিল প্রশাসন

বারাসতের তিতুমীর বাসস্ট্যান্ড থেকে আবর্জনার স্তূপ সরিয়ে দিল প্রশাসন
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের একাংশে পড়েছিল আবর্জনার স্তূপ। তা নিয়েই খবর প্রকাশিত হয় ‘বর্তমান’-এ। এরপরেই নড়েচড়ে বসল প্রশাসন। মঙ্গলবার সেই আবর্জনা পরিষ্কার করা হয়।
Advertisement
বারাসতে তিতুমীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ২৩টি রুটের প্রচুর বাস চলাচল করে। ফলে, এখানে রোজই হাজার হাজার মানুষ উপস্থিত হয়। এটি জেলা পরিষদের অধীনে। বাসস্ট্যান্ড নতুন করে সংস্কারের কাজও শুরু হয়েছে। কিন্তু, তার মধ্যেই কয়েকদিন ধরে বাসস্ট্যান্ডের ভিতরে জমা হয়ে পড়েছিল আবর্জনা। বের হচ্ছিল দুর্গন্ধ। এ নিয়ে খবর প্রকাশিত হতেই জেলা প্রশাসনের তরফে নোংরার স্তূপ সরিয়ে ফেলা হয়।
এ বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ আরসাদ-উদ-জামান বলেন, জেলা পরিষদের অধীনে এই বাসস্ট্যান্ডকে সাজিয়ে তোলা হচ্ছে। কিন্তু, রাতে অসাধু ব্যবসায়ীরা স্ট্যান্ডকে নোংরা করছিল। আমরা তা পরিষ্কার করে ব্লিচিং ছড়িয়েছি। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই দিকে আমাদের নজর থাকবে।  নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ