Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী প্রয়াত

বারাসতের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী প্রয়াত
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: প্রয়াত বারাসত পুরসভার দাপুটে প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। রবিবার মধ্যরাতে বারাসতের শালবাগান এলাকায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকে বাড়িতে এসে দলের নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানান। ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত দু’বার বারাসত পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। ছিলেন সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্যও।
Advertisement
এদিন দুপুরে প্রয়াত নেতার দেহ নিয়ে যাওয়া হয় বারাসত পুরসভায়। সেখানে পুরসভার বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্ত সহ কাউন্সিলাররা প্রাক্তন চেয়ারম্যানের প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে দেহ নিয়ে যাওয়া হয় বারাসতে সিপিএমের জেলা কার্যালয়ে।
সম্পর্কিত সংবাদ