Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে অগ্নিকাণ্ড

বারাসতে অগ্নিকাণ্ড
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বুধবারের পর বৃহস্পতিবার। বারাসতের রথতলা এলাকায় একটি নামী ইলেক্ট্রনিক্স বিপণির পিছনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সেখানে প্রচুর বাতিল পিচবোর্ড এবং থার্মোকল মজুত ছিল। সেখানেই আগুন ধরে জিনিসপত্র ভস্মীভূত হয়ে যায়। আগুনের ধোঁয়ায় চারদিক ভরে যায়। বিপণির কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, বিড়ি কিংবা সিগারেটের পোড়া অংশ কেউ বা কারা সেখানে ফেলে দিয়েছে। বিপণি সংস্থার কর্মী সৌগত রায় বলেন, এদিন সন্ধ্যায় আচমকা বিপণির পিছনে মজুত থাকা পিচবোর্ড ও থার্মোকলে আগুন লাগে। আমরা সকলেই আগুন নেভানোর কাজ হাত লাগিয়েছিলাম। বড় কিছু ঘটেনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ