নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার সন্ধ্যায় আপ বারাসত লোকাল ট্রেনের ব্রেক সু-তে সমস্যা তৈরি হওয়ায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। দুর্গানগর স্টেশনে প্রথম সমস্যা দেখা দেয়। কোনওভাবে বিরাটি স্টেশন পর্যন্ত ট্রেনটিকে এনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে অন্যান্য ট্রেন ধরে যাত্রীরা গন্তব্যে পৌঁছন। এরজেরে সপ্তাহের প্রথম দিন অফিস ফেরত সাধারণ মানুষ তীব্র ভোগান্তির শিকার হন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে ৭টা ২২ মিনিট পর্যন্ত এই সমস্যা ছিল।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আপ শিয়ালদহ-বারাসত ট্রেনটি দুর্গানগর স্টেশনে ঢোকার মুখেই সমস্যায় পড়ে। ট্রেনের ব্রেক সু-তে বিপত্তি ঘটে। ব্রেক সু হঠাৎ ডাউন হয়ে যায়। রেলের কর্মীরা এসে সেটি ওপরে ওঠানোর চেষ্টা করেও বিফল হন। দুর্গানগর স্টেশনে দু’টি প্ল্যাটফর্ম, তাই সেখানে ট্রেনটি দাঁড়িয়ে থাকলে অন্যান্য ট্রেন চলাচলের ক্ষেত্রে আরও সমস্যা হতো। অন্যদিকে বিরাটি স্টেশনে রয়েছে তিনটি প্ল্যাটফর্ম। সেকারণেই সমস্যা সত্ত্বেও অত্যন্ত ধীর গতিতে ট্রেনটিকে বিরটি স্টেশনে নিয়ে আসা হয়। এরপর রেলের তরফ থেকে ওই ট্রেনের সমস্ত যাত্রীকে নেমে যেতে অনুরোধ করা হয়। ঘটনার জেরে কিছু সময়ে ওই শাখার ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বিরাটি স্টেশনে যাত্রীদের ভিড় উপচে পড়ে।
বারাসত জিআরপি থানার তরফে জানানো হয়েছে, আপ বারাসত লোকালের ব্রেক সু ডাউন হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়েছিল। বিরাটি স্টেশনে ট্রেনের সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে ওই ট্রেনটিকে বারাসত কারশেডে নিয়ে আসা হয়েছে।
বারাসত জিআরপি থানার তরফে জানানো হয়েছে, আপ বারাসত লোকালের ব্রেক সু ডাউন হয়ে যাওয়ার কারণে সমস্যা হয়েছিল। বিরাটি স্টেশনে ট্রেনের সব যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে ওই ট্রেনটিকে বারাসত কারশেডে নিয়ে আসা হয়েছে।



