নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার বিকেলে বারাসতের নবপল্লিতে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম রবীন বিশ্বাস (৫৪)। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারাসত মেডিক্যাল কলেজে। স্থানীয়রা বলেন, নবপল্লিতে একটি ভাড়াবাড়িতে একা থাকতেন রবীন। পেশায় তিনি কাঠের মিস্ত্রি। এদিন রবীনকে ফোন করেন তাঁর মেয়ে। কিন্তু, ফোন না ধরায় তাঁর সন্দেহ হয়। এক পরিচিত এসে দেখেন ঘর বন্ধ। বারাসত থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে।



