Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে বিক্ষোভ রেশন বিলি নিয়ে

বারাসতে বিক্ষোভ রেশন বিলি নিয়ে
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেশন সামগ্রী সঠিকভাবে বণ্টন হচ্ছে না। এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। শনিবার দুপুরে বারাসতের হৃদয়পুরের ঘটনা। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন অজুহাত দেখিয়ে হৃদয়পুরের ওই রেশন ডিলার গ্রাহকদের সঠিকভাবে রেশন সামগ্রী দেন না। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই ওই ডিলারের বিরুদ্ধে ক্ষোভ জমছিল উপভোক্তাদের মধ্যে। শনিবার দুপুরে এনিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা। বিক্ষোভকারী নূপুর দত্ত বলেন, রাজ্য সরকার সঠিকভাবেই রেশনের সামগ্রী পাঠায়। কিন্তু দিনের পর দিন আমরা তা থেকে বঞ্চিত। যদিও ওই ডিলারের দাবি, সরকারি নিয়মানুযায়ী সামগ্রী দেওয়া হয়। সব ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ