Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে আগুন,  পুড়ল গোডাউন

বারাসতে আগুন,  পুড়ল গোডাউন
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল দত্তপুকুরের কদম্বগাছিতে। আগুনে পুড়ে ছাই হয়েছে দু’টি গোডাউন। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিকরা। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কদম্বগাছি বাজারে প্লাস্টিকের একটি গোডাউন রয়েছে। সেখানে পরিত্যক্ত প্লাস্টিক মজুত করে রাখা হয়। রাত ২টো নাগাদ তাতে আগুন লেগে যায়। তা থেকেই আগুন ছড়ায় পাশের দু’টি আসবাবের গোডাউনে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও পুলিস। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য, ওই রাতে বাজি ফাটানো হচ্ছিল। তা থেকেই সম্ভবত আগুন ধরে যায়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল ও পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ