Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বর্ষার আগেই সোয়াদিঘির সংস্কারের দাবিতে ডেপুটেশন  

বর্ষার আগেই সোয়াদিঘির সংস্কারের দাবিতে ডেপুটেশন
 
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, তমলুক: বর্ষার আগেই সোয়াদিঘি খাল খননের কাজ সম্পূর্ণ করার দাবিতে জেলাশাসক অফিসে ডেপুটেশন দিলেন ভুক্তভোগীরা। এই উপলক্ষ্যে শুক্রবার শহিদ মাতঙ্গিনী, পাঁশকুড়া ও কোলাঘাট ব্লক থেকে বহু মানুষ জেলাশাসক অফিসে জড়ো হন। বিকেল ৩টেয় নিমতৌড়ি বাসস্টপ থেকে মিছিল করে তাঁরা ডিএম অফিসে হাজির হন। বর্ষার আগেই পুরো খালের খনন কাজ শেষ করার দাবি জানান। এছাড়াও, লকগেট তোলা ও নামানোর জন্য বৈদ্যুতিকীকরণের কাজ সম্পন্ন করা, ব্লক ও গ্রাম পঞ্চায়েতভিত্তিক তদারকি কমিটি গড়ার দাবি তোলা হয়। মধুসূদন বেরা, সন্তোষ মাইতি, অশোক মাইতি সহ একটি প্রতিনিধি দল জেলা পরিষদের সচিব সৌম্য চট্টোপাধ্যায় ও সেচদপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত সরকারের কাছে ডেপুটেশন দেয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ