Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্ষবরণের রাতে সমস্ত ট্রাফিক গার্ডে চলল নাকা

বর্ষবরণের রাতে সমস্ত ট্রাফিক গার্ডে চলল নাকা
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বর্ষবরণের রাতে, মঙ্গলবার বিধাননগরের সমস্ত ট্রাফিক গার্ডে চলল নাকা তল্লাশি। পথ নিরাপত্তার পাশাপাশি, নাগরিক ও শহরের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। বিধাননগর, লেকটাউন, নবদিগন্ত, নিউটাউন, রাজারহাট, বাগুইআটি এবং এয়ারপোর্ট মিলিয়ে মোট সাতটি ট্রাফিক গার্ড রয়েছে। এগুলির প্রতিটির দু-তিনটি জোনে এদিন নাকা চেকিং চলে। সল্টলেক, ভিআইপি রোড, নিউটাউন, রাজারহাট, বাগুইআটিসহ প্রতিটি এলাকায় বিশেষ নজরদারিও চলেছে। বর্ষবরণের রাতে পার্টি সেরে কেউ যাতে মদ্যপ অবস্থায় গাড়ি ও বাইক না চালান, তার জন্য আগাম সতর্ক করেছিল পুলিস। ৩১ ডিসেম্বরের সকাল থেকেই সোশ্যাল মিডিয়া পেজে পুলিসের পক্ষ থেকে অভিনব প্রচার করে বলা হয়েছিল, ‘ডিজে লক-আপ নাইট’।
Advertisement
সম্পর্কিত সংবাদ