Bartaman Logo
২৭ মে, ২০২৬

বারাণসী স্টেশনের পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছারখার ২০০টি বাইক

বারাণসী স্টেশনের পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ছারখার ২০০টি বাইক
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বারাণসী: শর্ট সার্কিট থেকে আগুন। রেল স্টেশন চত্বরে পার্ক করা অন্তত ২০০টি বাইক পুড়ে ছারখার। শনিবার ভোরে উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১২টি ইঞ্জিন। এছা‌ড়া ঩জিআরপি, আরপিএফ এবং স্থানীয় থানার পুলিসকর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান। অগ্নিকাণ্ডের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ভরে গিয়েছে। তবে আগুনে হতাহতের কোনও খবর মেলেনি। 
Advertisement
জিআরপির তরফে কুমার বাহাদুর সিং বলেন, অন্তত ২০০ মোটকবাইক আগুনে পুড়ে গিয়েছে। একইসঙ্গে বেশ কয়েকটি সাইকেলও অগ্নিদগ্ধ। আগুনে পুড়ে যাওয়া বেশিরভাগ মোটরসাইকেল রেলকর্মীদের বলে জানা গিয়েছে। এক রেলকর্মী বলেন, ‘রাত ১২টা নাগাদ আমি বাইক পার্ক করেছিলাম। কয়েক ঘণ্টা পর একজন আমাকে এসে বলেন যে, পার্কিং এলাকা দাউদাউ করে জ্বলছে। অন্তত দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। যদিও এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ