Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বরানগরের নিখোঁজ ব্যবসায়ীর দেহ গঙ্গায়

বরানগরের নিখোঁজ ব্যবসায়ীর দেহ গঙ্গায়
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্মদিনের পার্টির পর কাশীপুর সর্বমঙ্গলা ঘাটে গঙ্গায় নেমে তলিয়ে যাওয়া বরানগরের ব্যবসায়ী অর্ণব হালদারের দেহ উদ্ধার হল। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, সোমবার দুপুরে বেলুড়ে জিন্দাল ঘাটের কাছ থেকে নিখোঁজ ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা মৃতদেহ শনাক্ত করেন। ময়নাতদন্তের শেষে এদিন বিকেলেই দেহ পরিবারের হাতে তুল দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  
Advertisement
বরানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্ণব হালদার। শুক্রবার মাঝরাতে বন্ধুদের সঙ্গে বাড়িতেই জন্মদিন উপলক্ষ্যে পার্টি করেন ব্যবসায়ী। পার্টি শেষে এক বন্ধুর বাইকে চেপে তিনি গঙ্গার সর্বমঙ্গলা ঘাটে আসেন। গঙ্গায় নামলে তলিয়ে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। 
সম্পর্কিত সংবাদ