Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বরানগরে ঝুপড়িতে আগুন, আতঙ্ক

বরানগরে ঝুপড়িতে আগুন, আতঙ্ক
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সোমবার বিকেলে বনহুগলির এক নামকরা আবাসন লাগোয়া নির্মাণ এলাকায় অগ্নিকাণ্ড ঘটে। শ্রমিকদের থাকার ঝুপড়ি ছাই হয়ে যায়। দমকলের একটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনের পাশের প্লটে নতুন বহুতল তৈরির কাজ চলছে। ঝুপড়ির মধ্যে শ্রমিকদের থাকা ও রান্নার ব্যবস্থা রয়েছে। এদিন বিকেল পাঁচটা নাগাদ আচমকাই রান্না করার সময় আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরানগর দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তার মধ্যেই একটি গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুন ভয়াবহ আকার নেয়। পাশের আবাসনেও আতঙ্ক ছড়ায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ