Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বরানগরে বহুতল থেকে ঝাঁপ

বরানগরে বহুতল থেকে ঝাঁপ
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বরানগর: শনিবার রাতে এক বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক যুবতী আত্মঘাতী হয়েছেন। পুলিস জানিয়েছে, বরানগরের এই ঘটনায় মৃতার নাম শ্রুতি জালান (৩৯)। তাঁর বাবার নাম বিজয়কুমার জালান। ডানলপের বিটি রোড লাগোয়া এক অভিজাত আবাসনের বাসিন্দা তাঁরা। প্রাথমিক তদন্তে পুলিস জেনেছে, শ্রুতিদেবী বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সেকারণেই মানসিক অবসাদে আবাসনের ছাদ থেকে ঝাঁপ দেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ